কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩ এ ০৬:৪৯ PM
কন্টেন্ট: পাতা
| কীভাবে সেবা দেয়া হয় ( সেবা কার্যক্রম) | |||||
| ক্রমিক নং | সেবার নাম | সেবা গ্রহণকারী | সেবা প্রদানের পদ্ধতি | কার্যনিষ্পত্তির সর্বোচ্চ সময় | সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
| ০১ | অবকাঠামো উন্নয়ন | পূর্ব নির্ধারিত উপজেলা ও ইউনিয়ন | উপজেলা, ইউনিয়ন সমূহের মৌলিক অবকাঠামো ( যেমন উপজেলা পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার, বিভিন্ন হাট বাজার উন্নয়ন গ্রোথ সেন্টার নির্মাণ সুপেয় পানীয় জলের ব্যবন্থা, স্বাস্থ সম্মত স্যানিটেশনসহ আর্থ সামাজিক উন্নয়ন) উন্নয়ন সহায়তা দিচ্ছে। | নির্ধারিত সময় অনুযায়ী | উপজেলা প্রকৌশলী |
| ০২ | অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বিদ্যালয় সমূহ নির্মাণ, পূনঃ নির্মাণ ও সংস্কার) | অন্য কোন মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থা। | অন্য কোন মন্ত্রণালয়,সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সমঝোতা চুক্তি অনুযায়ী কাঠামোগত বা স্থাপত্য নকসা প্রণয়ন, ক্রয় কার্যসহ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। | চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় | প্রধান প্রকৌশলী এলজিইডি, সদও দপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা কর্তৃক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। |
| ০৩ (ক) | বিজ্ঞাপন বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ | ঠিকাদার/ সরবরাহকারী/ পরামর্শক/ আগ্রহী দরপত্রদাতা প্রতিষ্ঠান | পিপিআর-২০০৮ এর বিধি অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। | পিপিআর- ২০০৮ অনুযায়ী | সংশ্লিষ্ট ক্রয়কারী |
| (খ) | প্রাক-দরপত্র সভা আহবান | ঐ | দরপত্রদাতাগণের দরপত্র দলিল বা দরপত্র সংশিালষ্ট কোন প্রশ্ন বা ব্যাখা প্রদানের লক্ষে প্রাক-দরপত্র সভা আহবান করা হয়ে থাকে। উক্ত সভার কার্য বিবরণী দরপত্র ক্রয়কারী সকল দরপত্রদাতাদের নিকট প্রদান করা হয়ে থাকে। | পিপিআর- ২০০৮ অনুযায়ী | ঐ |
| (গ) | যোগতাসম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষ ও হালনাগাদ করণ | ঐ | সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোন ক্রয়কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রয়কারী যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষণ (Enlistment ) করে থাকেন এবং দরদাতাদের যোগ্যতা বৎসর ভিত্তিক পুন:বিবেচনার মাধ্যমে হালনাগাদ করা হয়ে থাকে। | পিপিআর- ২০০৮ অনুযায়ী | ঐ |
| (ঘ) | দরপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ও নিষ্পত্তিকরণ | ঐ | পিপিআর-২০০৮ এর বিধি মোতাবেক অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি করা হয়। | ২ মাস | ঐ |